Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeবিশ্বকাপে দেখা যাবে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই

বিশ্বকাপে দেখা যাবে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই

২০২৬ বিশ্বকাপ যেন নতুনত্বের নানা পসরা সাজিয়ে বসেছে। এবার তেমনই ঘটনা ঘটতে যাচ্ছে। বিশ্বকাপে দুই ভাইকে দেখা যাবে কখনো নিজ দেশের হয়ে মাঠ মাতাতে, আবার দেখা যাবে ভিন্ন দুই দলেরও প্রতিনিধিত্ব করতে।

২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দলের হয়েই দুই ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ মাঠে নামবেন। ক্লাব পর্যায়ে লুকাস খেলেন পিএসজিতে এবং থিও আল হিলালে।

বিশ্বকাপে নবাগত ক্ষুদ্র রাষ্ট্র কুরাসাওতেও দেখা যাবে দুই ভাইকে একসঙ্গে। লেয়ান্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনা দেশের হয়ে মাঠে লড়াই করবেন। গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মত দলের বিপক্ষে খেলবেন।

তবে ভিন্ন কেসও রয়েছে এবারের বিশ্বকাপে। নিকো উইলিয়ামস ও ইনাকি উইলিয়ামস দুই ভাই হওয়া সত্ত্বেও ইনাকি খেলবেন ঘানার হয়ে এবং নিকো স্পেনের হয়ে।

উইলিয়ামস ভাইদের মতই অবস্থা ডেরিক লুকাসেন ও ব্রায়ান ব্রোবেরি ভাইদের। লুকাসেন খেলবেন ঘানার হয়ে অন্যদিকে ব্রোবারি মাঠ মাতাবেন ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসের হয়ে।

দুয়ে ফ্যামিলি সবার নজর কাড়ে বিশ্বকাপের ঠিক আগে ফ্রান্সের বিপক্ষে আইভরি কোস্টের ম্যাচে। যেখানে গুয়েলা দুয়ে আইভরি কোস্টের হয়ে ফ্রান্সের বিপক্ষে গোল করে উদযাপন করছিলেন, সেখানে তার ভাই দেসারে দুয়ে ফ্রান্সের বেঞ্চে বসেছিলেন। এই দুই ভাইকেও দেখা যাবে ভিন্ন দলের জার্সিতে।

এছাড়া দুই ভাই জন সোটার ও হ্যারি সোটার খেলবেন যথাক্রমে স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে।

তাছাড়া নেদারল্যান্ডস দলে জুরিয়েন টিম্বের ও কুইন্টেন টিম্বার দুই ভাই দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে জুরিয়েন ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান।

আরআর/এমএমআর