Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সাফের সেমিফাইনাল ও ভারতকে হারানো সেরা সফলতা মনে করছেন ক্যাবরেরা

  বাংলাদেশের ফুটবলের সাথে হ্যাভিয়ের ক্যাবরেরার পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে ৩০ এপ্রিল। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি সময় কোচের দায়িত্ব পালন করা এই স্প্যানিশ এখন শুধুই অতীত।...

Here’s the latest.

Homeভবিষ্যতে আরও বেশি সংখ্যক নারী নেতৃত্বে আসবেন

ভবিষ্যতে আরও বেশি সংখ্যক নারী নেতৃত্বে আসবেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলের পক্ষ থেকে যেসব নারী সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন, ভবিষ্যতে এরকম আরও বেশি সংখ্যক নারী নেতৃত্বে আসবেন, এই ধারাবাহিকতা বজায় থাকবে।

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গণতন্ত্রের উত্তরণ ও ফ্যাসিবাদের পতনের পর যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে তাদের সক্রিয় থাকতে হবে।

দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।

কেএইচ/এসএনআর