Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ডিজিটাল ভূমিসেবা: জমি নিয়ে মামলা নয়, চাই স্বচ্ছতা

গাজীপুরের এক বৃদ্ধ কৃষক কয়েক বছর ধরে একটি নামজারি সনদের জন্য ভূমি অফিসে ঘুরছেন। জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি। ছেলেরা বিদেশে, মেয়েরা বিবাহিত। বয়সের ভারে...
Homeভোলায় একদিনে প্রাণ গেলো দুই শিশুর

ভোলায় একদিনে প্রাণ গেলো দুই শিশুর

ভোলায় পৃথক দুটি দুর্ঘটনায় আফনান হোসেন (০৬) ও তাসফিয়া আক্তার (০৫) নামে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত আফনান ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবের ছেলে ও তাসফিয়া একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা মো. রিয়াজ হোসেনের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, দুপুরের দিকে আফনান বাড়ির পাশে দোকানের উদ্দেশ্যে বের হয়। বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অপরদিকে তাসফিয়ার স্বজনরা জানান, দুপুরের দিকে তাসফিয়ার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় তার মায়ের অগোচরে বসতঘর থেকে বের হয়। পরে দীর্ঘ সময় তাসফিয়াকে বসতঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন। কিছুক্ষণ পর বসতঘরের পাশে পুকুরে তাসফিয়াকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। তবে সেখানকার চিকিৎসকরা তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস