Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শান্তকে ‘ভাগ্যবান’ বললেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিকুর রহিম। সেখানে বর্তমান বাংলাদেশ দলের বোলিং আক্রমণ, টেস্ট অধিনায়ক...
Homeমাদারীপুরের আকাশেও রহস্যময় আলো

মাদারীপুরের আকাশেও রহস্যময় আলো

মাদারীপুরের আকাশেও হঠাৎই দেখা গেলো রহস্যময় আলোক রশ্মি। এতে করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর শহরের জজকোর্ট, মোস্তফাপুর, শিবচরসহ বিভিন্ন এলাকার লোকজন আকাশে এই আলোক রশ্মি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে এই আলোক রশ্মি দেখা যায়। বিষয়টিতে কৌতূহল জাগে স্থানীয়দের মধ্যে। এসময় এই দৃশ্য মোবাইলে অনেকেই ভিডিও করে রাখেন।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পর হঠাৎ উধাও হয়ে যায় এই আলো। হঠাৎ এমন অদ্ভুত আলো দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন তারা। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করেন।

jagonews24

শিবচরের বাসিন্দা মোহসীন হোসেন বলেন, এমন আলোক রশ্মি দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই। পরে মোবাইলে ভিডিও ধারণ করি। কিছুক্ষণ পরই এটি উধাও হয়ে যায়।

আরও পড়ুন
কক্সবাজারের আকাশে ‘মিসাইল সদৃশ আলো’, জনমনে আতঙ্ক-কৌতূহল

শহরের জজ কোর্ট এলাকার সেলিম মিয়া বলেন, ৫ থেকে ৭ মিনিট আকাশে অদ্ভুত এই আলোকরশ্মি দেখা যায়।

এদিন সন্ধ্যায় বঙ্গোপসাগরের কক্সবাজার অংশের পশ্চিম আকাশেও হঠাৎ দেখা যায় ‘মিসাইল সদৃশ’ রহস্যময় আলোর এক দীর্ঘ রেখা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশ চিরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া ওই আলোকচ্ছটা দেখে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটন জোন ও সৈকতজুড়ে। কেউ কেউ মোবাইল ফোনে দৃশ্যটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার আতঙ্ক আর কৌতূহলে শুরু করেন নানা আলোচনা।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ