Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কেন হাইকোর্টে গেলেন বরুণ ধাওয়ান?

আজকাল শুধু সিনেমার পর্দা, টেলিভিশন বা ম্যাগাজিনেই সীমাবদ্ধ নন তারকারা। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে তাদের ছবি, ভিডিও ও...
Homeমানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইলে পূর্ব শত্রুতার জের ধরে মো. সজিব মিয়া (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মে) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম বিষয়টি জানান।

নিহত সজিব উত্তর পুটাইল গ্রামের মুনসের আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাছুম জানান, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে শতাধিক ব্যক্তির সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সজিব সন্ত্রাসী টাইপের ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

মো. সজল আলী/এনএইচআর/এমএস