Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Home‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

ঈদে প্রচারিত আলোচিত নাটকগুলোর মধ্যে অন্যতম ‘মায়া পাখি’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কেউ গল্পের আবেগে ভেসেছেন, কেউ আবার চরিত্রগুলোর বাস্তবতাকে সাধুবাদ জানিয়েছেন।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শক অভিযোগ তুলেছেন, নাটকটিতে কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘মায়া’-তে অভিনয় করা অভিনেত্রী নাজনীন নিহা।

তিনি বলেন, বাস্তব সমাজে এমন অনেক ঘটনাই ঘটে, যা গল্পে তুলে ধরা হয়েছে। এখানে কোনো অবাস্তব বিষয় দেখানো হয়নি কিংবা কোনো শ্রেণি-পেশার মানুষকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়নি।

নিহার ভাষ্য, ‘বাস্তবে এমন ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই দেখানো হয়েছে। এখানে অবাস্তব কিছু নেই। খারাপ কিছু গৌরবান্বিতও করা হয়নি। বরং দর্শকের জন্য শিক্ষণীয় বার্তা রয়েছে। কারণ খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না- নাটকটি দেখলে সেটাই বোঝা যাবে।’

এদিকে নাটকটি নিয়ে দর্শকদের প্রশংসাও কম নয়। বিশেষ করে নাজনীন নিহার অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও নির্মাতা জাকারিয়া সৌখিনকে।

নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়া এবং সৌখিন ভাইয়া প্রতিটি বিষয়ে আমাকে দিকনির্দেশনা দিয়েছেন। কোন দৃশ্য কীভাবে করতে হবে, কীভাবে অনুভূতি প্রকাশ করতে হবে সবকিছুই খুব যত্ন নিয়ে বুঝিয়েছেন। আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনও নিজেকে শিক্ষানবিশই মনে করি। দর্শক আমার কাজ পছন্দ করছেন জেনে ভালো লাগছে। ভবিষ্যতে আরও ভালো কাজ করার চেষ্টা করব।’

জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মায়া পাখি’ নাটকে নাজনীন নিহার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটির গল্প ভাবনাও অপূর্বের। মুক্তির পর অল্প সময়েই এটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে অনলাইন মাধ্যমে নাটকটির দর্শনসংখ্যা এক কোটিরও বেশি ছাড়িয়েছে।

 

এলআইএ