Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শিক্ষাবিদ মোহাম্মদ আসাদুজ্জামানের অবিস্মরণীয় অবদান

জনপ্রশাসন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান আজীবন জনকল্যাণকামী মানুষ। তিনটি পতাকার...
Homeমালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ত্যাগের চেতনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ নেগারাসহ দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে স্থানীয় মালয়, ভারতীয় বংশোদ্ভূত ও চাইনিজ মুসলিমসহ প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতি ও বর্ণের হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। পুরো দেশজুড়ে দেখা যায় ধর্মীয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার অনন্য দৃশ্য।

নামাজ শেষে শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। গরু, ছাগল ও মহিষের পাশাপাশি কিছু এলাকায় উট ও দুম্বাও কোরবানি করা হয়েছে। মসজিদ, ইসলামিক সেন্টার ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের উদ্যোগে মাংস দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

জাতীয় মসজিদ নেগারার গ্র্যান্ড ইমাম ড. আমরু আলহাজ্ব বিন আদনান খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ-তিতিক্ষার অন্যতম মহান ইবাদত। যুগে যুগে সব নবী-রাসুলের জন্যই এটি বিধিবদ্ধ ছিল। হজরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আজও মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে।’

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার পুত্রা মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মসজিদের গ্র্যান্ড ইমাম ড. মোহাম্মদ জাকওয়ান রোদজালির পরিচালনায় নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক প্রবাসী অডিও ও ভিডিও কলে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায় তাদের।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খাঁন চৌধুরী প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা ও শুভকামনা জানান।

হাইকমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন মালয়েশিয়া সরকারের নিয়ম-কানুন মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেন। পাশাপাশি তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করেন।

একিউএফ/এমএস