Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেল, কিন্তু কোথায় বুবলী-রোশান?

  অপেক্ষার প্রহর শেষে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে ক্ষুব্ধ নায়ক, নায়িকা নিখোঁজ, আর পুরো প্রচারই চলছে তারকাহীনভাবে! আজ...
Homeমোকামতলা উপজেলা হওয়ায় উচ্ছ্বসিত জনপদ

মোকামতলা উপজেলা হওয়ায় উচ্ছ্বসিত জনপদ

দীর্ঘ প্রতীক্ষার শেষে নিকার (এনআইসিএআর) বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়ার ‘মোকামতলা’ উপজেলা গঠনের প্রস্তাব। এ খবরে পুরো মোকামতলা অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক অর্জন এবং এলাকার উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে দেখছেন।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নসহ আরও ৪টি ইউনিয়নের সমন্বয়ে এ নতুন উপজেলা গঠিত হতে যাচ্ছে। এর ফলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি দূর হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন নাগরিক সেবা এখন আরও দ্রুত ও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, মোকামতলাবাসীর বহুদিনের প্রাণের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উপজেলা কার্যক্রম শুরু হলে মোকামতলা হবে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র।

স্থানীয় সচেতন মহলের মতে, নতুন উপজেলা গঠনের ফলে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি বাড়বে কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ। এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

এল.বি/কেএইচকে/জেআইএম