Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চট্টগ্রামের পতেঙ্গায় ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫...
Homeমোহামেডানের সঙ্গে জিতলো আর যারা

মোহামেডানের সঙ্গে জিতলো আর যারা

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আবাহনীর প্রথম ম্যাচে পরাজয়ের দিনে রানার্সআপ মোহামেডানের পাশাপাশি জয় পেয়েছে প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রুপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বসুন্ধরা স্ট্রাইকার্স।

বিকেএসপি তিন নম্বর মাঠে জয় পেয়েছে মোহামেডান। বিকেএসপি ৪ নম্বর মাঠে জয়ের স্বাদ পেয়েছে প্রাইম ব্যাংক। অগ্রণী ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে এবারের লিগ শুরু করলো তালহা জুবায়েরের কোচিংয়ে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক।

অন্যদিকে ক্রিকেটার্স একাডেমি মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের সাথে হাই স্কোরিং গেমে লড়াই করে ২২ রানে হেরেছে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

এছাড়া ইউল্যাব মাঠে ব্রাদার্স ইউনিয়নকে মাত্র ৮২ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আর পিকেএসপিতেও বেশ লড়াই হয়েছে । ওই ম্যাচে বসুন্ধরা স্ট্র্ইাকার্স ধানমন্ডির কাছে ২৬ রানে হার মেনেছে গতবার চমক দেখানো গুলশান ক্রিকেট ক্লাব।

এআরবি/আইএইচএস