Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শেষবেলায় কানের মঞ্চ কাঁপালেন ঐশ্বরিয়া

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ বছর শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা।...
Homeযুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আইসোলেশন ছাড়া বিশ্বকাপে ঢুকতে পারবে না কঙ্গো

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আইসোলেশন ছাড়া বিশ্বকাপে ঢুকতে পারবে না কঙ্গো

ইবোলা প্রাদুর্ভাবের কারণে কঙ্গো জাতীয় ফুটবল দলকে ২১ দিনের জন্য কঠোর আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় দলটি ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও পেতে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি।

শুক্রবার ইসএপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি জানান, কঙ্গো দল বর্তমানে বেলজিয়ামে প্রশিক্ষণ নিচ্ছে এবং সেখানে তাদের একটি ‘বায়ো-সিকিউর বাবল’ বজায় রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা কঙ্গো সরকার ও ফুটবল কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, দলটিকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে। এই নিয়ম ভাঙলে তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি হারাতে পারে।’

তিনি আরও বলেন, বিশ্বকাপ চলাকালে স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ‘আমরা নিশ্চিত করতে চাই, এমন কোনো ঝুঁকি যেন আমাদের সীমান্তে প্রবেশ না করে’-বলেন জুলিয়ানি।

কঙ্গো দলের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে খেলেন। দলের ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রেও কঙ্গোর বাইরে অবস্থান করছেন। তবে কঙ্গোভিত্তিক কিছু স্টাফ সম্প্রতি দেশটি ছেড়েছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

জুলিয়ানি জানান, নতুন কেউ দলের সঙ্গে যোগ দিলে তাদের আলাদা আইসোলেশনে থাকতে হবে। যদি তাদের মধ্যে কেউ ইবোলার উপসর্গে আক্রান্ত হন, তাহলে পুরো দলের বিশ্বকাপে অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়তে পারে।

সম্প্রতি কঙ্গোতে বিরল ধরনের বান্ডিবুগিও ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জন আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত বিদেশি নাগরিকদের ওপর ৩০ দিনের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কঙ্গোর জন্য এই বিশ্বকাপটি ভীষণ আবেগের। জ্যামাইকাকে হারিয়ে ৫২ বছর পর তারা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।

বিশ্বকাপের আগে কঙ্গো দল ডেনমার্ক ও চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকান দলটি।

এমএমআর