Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeযুক্তরাষ্ট্র না চাইছে যুদ্ধবিরতি, না সংলাপ: ইরানের পার্লামেন্ট স্পিকার

যুক্তরাষ্ট্র না চাইছে যুদ্ধবিরতি, না সংলাপ: ইরানের পার্লামেন্ট স্পিকার

চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে মনে করছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র না যুদ্ধবিরতি চাইছে, না সংলাপ চাইছে। ইরানের উচিত জনগণের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে জবাব দেওয়া।

আরও পড়ুন

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর অবরোধ পুরোদমে কার্যকর থাকবে: ট্রাম্প


হামলার প্রতিশোধ, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

সোমবার (৮ জুন) মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, আমরা প্রতিশ্রুতি বা স্লোগান-নির্ভর পথে এগোতে চাই না। বরং ইরানের ক্ষমতা ও প্রজ্ঞার ভিত্তিতে পরিকল্পিত বিজয় অর্জনের চেষ্টা করতে হবে।

গালিবাফ আরও বলেন, সামরিক ক্ষেত্র, কূটনৈতিক ক্ষেত্র, জনসম্পৃক্ততার ক্ষেত্র এবং জনগণের সেবার ক্ষেত্র— সব একই বস্ত্রের সুতা ও তন্তুর মতো পরস্পর সম্পর্কযুক্ত। যদি আমরা কূটনীতিকে শুধু বন্ধ কক্ষের আলোচনা ও কূটনৈতিক হাসির মধ্যে সীমাবদ্ধ মনে করি, তাহলে শুরু থেকেই আমরা ব্যর্থ হবো।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/