Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা...
Homeযেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

ডিমের নরম স্ক্র্যাম্বল আর টমেটোর হালকা টক-মিষ্টি স্বাদের দারুণ সমন্বয়ে তৈরি হয় । সাধারণত গরম ভাতের সঙ্গে খেতে সবচেয়ে ভালো লাগে। এটি যেমন পুষ্টিকর, তেমনি দ্রুত তৈরি করা যায় বলে ব্যস্ত জীবনে এটি হতে পারে একটি আদর্শ খাবার। সহজ উপকরণে কম সময়ে সুস্বাদু কিছু খেতে চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন।

jago

 
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ভাইরাল টমেটো এগ স্ক্র্যাম্বল তৈরি করবেন

উপকরণ

  • ডিম ৩-৪টি
  • টমেটো ২-৩টি মাঝারি আকারের (ছোট টুকরো করে কাটা)
  • পেঁয়াজ ১টি মাঝারি (কুচি করা)
  • রসুন কুচি ২-৩ কোয়া
  • কাঁচা মরিচ কুচি ১-২টি
  • তেল বা মাখন ২ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ
  • চিনি আধা চা চামচ
  • সয়া সস ১ চা চামচ
  • কেচাপ ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি সাজানোর জন্য
  • লবণ স্বাদমতো 

jago

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিমগুলো ভেঙে তাতে সামান্য লবণ দিয়ে কাঁটাচামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করে ফেটানো ডিম ঢেলে দিন। হালকা আঁচে ডিমগুলো নরমভাবে স্ক্র্যাম্বল করে তুলে আলাদা করে রাখুন, খেয়াল রাখবেন- খুব বেশি শুকিয়ে যাবে না। এরপর একই প্যানে প্রয়োজন অনুযায়ী আরও কিছু তেল দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম ও হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর টমেটোর টুকরো যোগ করুন। টমেটোর সঙ্গে সামান্য লবণ, সয়াসস, কেচাপ, চিনি এবং কাঁচামরিচ দিয়ে দিন। ধীরে ধীরে রান্না করতে থাকুন যতক্ষণ না টমেটো নরম হয়ে সসের মতো ঘন হয়ে আসে। এবার আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো এই টমেটো মিশ্রণে দিয়ে দিন। হালকা আঁচে ১ মিনিট ভালোভাবে মিশিয়ে রান্না করুন, যাতে ডিম ও সস একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়।

নামানোর আগে সামান্য গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। এরপর গরম গরম চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল পরিবেশন করুন রুটি, পরোটা বা ভাতের সঙ্গে।

এসএকেওয়াই