Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeরংপুরে আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা, বাবা-ছেলে আটক

রংপুরে আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা, বাবা-ছেলে আটক

রংপুর আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন আতিয়ার রহমান (৫৫) ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদ (২৮)। তারা নগরীর নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৮ মেয়াদের অ্যাডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন উপলক্ষে ভোটার নবায়ন ও নতুন ভোটার অন্তর্ভুক্তি করতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাইকিং কার্যক্রম চলছিল। দুপুর ১২টার দিকে আদালত এলাকায় প্রচারকাজ পরিচালনার সময় অভিযুক্তরা আইনজীবী সমিতির কম্পিউটার অপারেটর মোকাদ্দেস ও এমএলএসএস রাশেদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দেন। প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাইক কেড়ে নেন এবং সংশ্লিষ্ট কর্মচারীদের মারধর করেন।

বিষয়টি জানতে পেরে অ্যাডভোকেট ক্লার্ক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হারুন উর রশীদ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেন। পরে বিকেল ৩টার দিকে সমিতির সভাপতি অভিযুক্তদের নিজের সেরেস্তায় ডেকে পাঠান। সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তরা উত্তেজিত আচরণ করেন এবং উপস্থিত আইনজীবীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা কাঠের চেয়ার দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হারুন উর রশীদ এবং রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিবের ওপর হামলা চালান।

এসময় আইনজীবী সমিতির সভাপতির পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং সমিতির চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আইনজীবী সমিতির অন্য সদস্য ও জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় রংপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম স্বপন সমিতির পক্ষে কোতোয়ালি থানায় এজাহার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘রংপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমান ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জিতু কবীর/এসআর/এমএস