Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Home‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’র অফিসিয়াল টিজার। নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

প্রায় এক মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য-সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন ও বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।

টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

আরও পড়ুন:
ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও 
দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি 

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এর চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রকস্টার’। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন এই তারকা।

এমএমএফ