Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রেডক্রসের বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি। রোববার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে...
Homeরাস্তায় দাঁড়ানো ট্রাক থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিললো মরদেহ

রাস্তায় দাঁড়ানো ট্রাক থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিললো মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার খালকোলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে গত তিন দিন ধরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ বিকেলে ওই ট্রাক থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি কালীগঞ্জ থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত তিন দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এম শাহাজান/কেএইচকে/এএসএম