Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আম পাড়তে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারণা স্থানীয়দের। রোববার (৩১ মে) রাতে উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের...
Homeরিয়ালে ফিরছেন মরিনহো

রিয়ালে ফিরছেন মরিনহো

তুমুল আশা জাগিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জাবি আলোনসো। কিন্তু তার অধীনে হতাশাজনক পারফরম্যান্স করে ক্লাবটি। ফলে আট মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনি। তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন আলভারো আলবেরোয়া।

তবে শিগগিরই নতুন কোচ নিয়োগ দেবে ক্লাবটি। বিবিসির খবর অনুযায়ী আবারও রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরছেন হোসে মরিনহো। ব্রিটিশ সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, তিন বছরের জন্য রিয়ালের নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচ।

বিবিসি তাদের প্রতিবেদনে কোচ নিয়োগের বিষয়টি সামনে আনলেও আগামী ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন। সেটি শেষ হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কোচ নিয়োগের বিষয়টি সামনে আনা হবে না।

টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীনভাবে কাটালো রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই পারফরম্যান্স সন্তোষজনক ছিল না মোটেও। লা লিগায় এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে ক্লাবটি। অন্যদিকে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।

এই দুঃসময় কাটাতেই আবারও মরিনহোকে ফিরিয়ে আনছে রিয়াল মাদ্রিদ। তিনি বর্তমানে বেনফিকার কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১০ থেকে ২০১৩ পর্যন্তও রিয়ালের কোচ ছিলেন তিনি।

আইএন