Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টেকসই উন্নয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সিলেটের বৃষ্টি

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক টেকসই উন্নয়নভিত্তিক প্রতিযোগিতা ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি চ্যালেঞ্জ’-এর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে সাফল্যের নজির গড়েছেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং সিলেটের কৃতি...
Homeলিটন দাসকে ফেরালেন আব্বাস

লিটন দাসকে ফেরালেন আব্বাস

মুশফিকুর রহিমের সঙ্গে দেখেশুনেই খেলছিলেন লিটন কুমার দাস। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ রানে কাটা পড়লেন তিনি মোহাম্মদ আব্বাসের বলে। তার বিদায়ে পঞ্চম উইকেটের পতন হলো ৩৩৮ রানে বাংলাদেশের।

শনিবার (৯ মে) মিরপুর শেরেবাংলায় দিনের শুরুটা মোটামুটি দেখেশুনে হলেও মোহাম্মদ আব্বাসের বলে ফিরেছেন লিটন।

অফ স্টাম্পের বেশ বাইরের বলে বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দিলেন লিটন। ৫ চারে ৬৭ বলে ৩৩ রান করে আউট হয়েছেন তিনি।

তার বিদায়ে মুশফিকের সঙ্গে ৬২ রানের জুটিরও অবসান ঘটলো।

এর আগে, দিনের শুরুতে ৩৯তম জন্মদিনে ফুরফুরে মেজাজে থাকা মুশফিক আদায় করে নেন ক্যারিয়ারের ২৩তম টেস্ট ফিফটি। বর্তমানে তিনি অপরাজিত আছেন ৬০ রানে। তার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

আইএন