বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। ফলে শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভার পর সংশোধিত হতে যাওয়া শিক্ষকদের বদলি নীতিমালার ফাইল অনুমোদনের জন্য তোলা হয়েছিল। এ ফাইলটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হয়। তবে তিনি ফাইল সই না করে ফেরত পাঠিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইলটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের দপ্তরে রয়েছে। তবে মিজানুর রহমান বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন
কোচিংয়ের লাগাম টানুন, পরিবারগুলো আর পারছে না: রাশেদা কে চৌধূরী
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা কবে, কী বলছে এনটিআরসিএ
জানা যায়, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন এমপিওভুক্ত শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা প্রকাশ না হওয়ার কারণে এ কার্যক্রম এখনো আলোর মুখ দেখেনি।
এএএইচ/কেএসআর

