Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯...
Homeশুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন আরও ৫ মন্ত্রী

শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন আরও ৫ মন্ত্রী

গেরুয়া পাঞ্জাবি এবং গলায় গেরুয়া উত্তরীয় পড়ে সকাল সাড়ে ১১ টার দিকে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি।

সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অনেকেই।

শপথ গ্রহণ শেষে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ধরে নমস্কার করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে নমস্কার করেন শুভেন্দু।

শপথ গ্রহণের পর মোদীর পাশেই বসেন শুভেন্দু অধিকারী। এরপরেই শপথ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ।

শপথ গ্রহণের পর দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে নমস্কার জানান। এছাড়া রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামানিক।

এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও অনেকেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন ‌এনডিএ জোটের প্রতিনিধিরা। শপথ অনুষ্ঠান শেষ হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

টিটিএন