Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeশুরুতেই সাইফকে হারালো বাংলাদেশ

শুরুতেই সাইফকে হারালো বাংলাদেশ

আগের বলেই দারুণ এক শটে চার মেরেছিলেন সাইফ হাসান। তবে পরের বলেই নিলেন বিদায়। টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারালো বাংলাদেশ।

ওভারের দ্বিতীয় ডেলিভারিটা নাথান এলিস অফ স্টাম্পের আশপাশে ফুল লেন্থে করেছিলেন। সেটি মাটিতে পড়ার পর বলটি শেষ মুহূর্তে বাইরে দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়েছিলেন সাইফ, তবে বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় স্লিপে। সেখানে ডান দিকে পুরো শরীর ছুড়ে দিয়ে দুই হাতে অসাধারণ এক ক্যাচ নেন মার্নাস লাবুশেন।

এ নিয়ে ওয়ানডেতে টানা তিন ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হলেন সাইফ। আগের দুই ম্যাচে ৮ ও শূন্য করার পর আজ তার ব্যাট থেকে এলো ৫ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪ রান।

এসকেডি/আইএন