Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রেডক্রসের বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি। রোববার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে...
Homeসমালোচনার মুখে জ্যোতিষীকে পদ থেকে সরালেন বিজয়

সমালোচনার মুখে জ্যোতিষীকে পদ থেকে সরালেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তার দপ্তরে জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে এবার তিনি সরে এসেছেন।

ভেট্রিভেলের নিয়োগ নিয়ে বিরোধী দল ও সমালোচকদের পাশাপাশি জোটসঙ্গী ভিদুতালাই চিরুথাইগাল ক্যাচিও আপত্তি তোলে। দলটির সাধারণ সম্পাদক ডি রবিকুমার বলেন, ধর্মনিরপেক্ষ সরকারে এটি গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা।

টিভিকে নেতা সিটি নির্মল কুমার বলেন, ভেট্রিভেল মূলত দলের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল এবং তার পেশা এখানে গুরুত্বপূর্ণ নয়।

ডিএমডিকে নেত্রী প্রেমমালাতাথাও এই নিয়োগের সমালোচনা করেন। কংগ্রেস সংসদ সদস্য সাসিকান্ত সেন্টিলও প্রশ্ন তুলে বলেন, একজন জ্যোতিষীর জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদ কেন প্রয়োজন।

এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়ে নিজের অবস্থান আরও সুসংহত করলেন তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা বিজয়। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় নাটকীয় এক আস্থা ভোটে বড় ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পদ নিশ্চিত করেছেন তিনি। তবে বিজয়ের এই জয়ের চেয়েও বড় আলোচনা তৈরি করেছে প্রধান বিরোধী দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙন।

২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের পক্ষে ভোট পড়েছে ১৪৪টি। বিপরীতে বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২২ জন। ভোটদানে বিরত ছিলেন পাঁচজন বিধায়ক। ডিএমকের ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম