Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসিমেন্ট কারখানায় কাজ করার সময় ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিমেন্ট কারখানায় কাজ করার সময় ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সিমেন্ট তৈরির একটি কারখানায় কাজ করার সময় ওপর থেকে পড়ে মো. মোসাদ্দেক হোসেন (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মদিনা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মোসাদ্দেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত মোসাদ্দেককে হাসপাতালে নিয়ে আসেন সিমেন্ট কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইমতিয়াজ। তিনি জানান, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান মোসাদ্দেক। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোসাদ্দেক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ডালাইপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে