Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে বৃহস্পতিবার থেকে

আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে পাওয়া যাবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের...
Homeসোনা-রুপা আজ যে দামে বিক্রি হচ্ছে

সোনা-রুপা আজ যে দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার বেশি দামে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশি।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৬ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/ইএ