Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক বসতঘর থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ...
Homeস্মার্ট চশমা ব্যবহার নিষিদ্ধ করলো ভারতীয় বোর্ড

স্মার্ট চশমা ব্যবহার নিষিদ্ধ করলো ভারতীয় বোর্ড

ভারতীয় ক্রিকেট (বিসিসিআই) বোর্ড এবং অ্যান্টি-করাপশন ও সিকিউরিটি ইউনিট চলমান আইপিএলে অংশ নেওয়া সকল দলকে‘স্মার্ট গগলস’ বা স্মার্ট সানগ্লাস ব্যবহার বা সঙ্গে রাখার ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের জানতে পেরেছে, বিসিসিআইয়ের ১৮ মের প্রোটোকল অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে, কিছু কোম্পানির তৈরি এই স্মার্ট চশমায় উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা, টেক্সট মেসেজ আদান-প্রদান, এমনকি মোবাইল ডাটা বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে অডিও ও ভিডিও কল করার সুবিধাও থাকে।

প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া নীতিমালা অনুযায়ী, এসব ডিভাইসকে ‘অডিও/ভিডিও রেকর্ডিং ডিভাইস’ এবং ‘যোগাযোগের মাধ্যম’ হিসেবে গণ্য করা হয়েছে। তাই ওই এলাকায় এগুলোর ব্যবহার বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

ম্যাচের দিনে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নির্দেশ দেওয়া হয়েছে, মাঠে প্রবেশের সময় মোবাইল ফোন ও স্মার্টওয়াচের সঙ্গে এসব ডিভাইসও সিকিউরিটি লিয়াজোঁ অফিসারের কাছে জমা দিতে হবে। নির্দেশনা না মানলে তা প্রোটোকল ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আইএন