Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জ্বালানি সন্ধিক্ষণ: সবুজ শক্তি নাকি গ্যাসের মায়া?

বিগত দুই দশকে বাংলাদেশের জ্বালানি খাতকে রূপদানকারী মহাপরিকল্পনা, নীতি সংশোধন, মন্ত্রীদের প্রতিশ্রুতি এবং পরামর্শক প্রতিবেদনের সঞ্চয়নের মধ্যে কোথাও একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া...
Homeহয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে আসবো: ট্রাইব্যুনালের বিচারপতি

হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে আসবো: ট্রাইব্যুনালের বিচারপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর তিনি ট্রাইব্যুনালে এসে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে বলেন, ‘হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে আসবো। উপর মহলে জানিয়ে দেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সোমবার (৪ মে) বিচারকাজ শুরু হওয়ার আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এমন কথা বলেন।

সকালে ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।

এ সময় প্রথমে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না। এ সময় একপর্যায়ে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে আসবো। উপর মহলে জানিয়ে দেন।’

তখন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তিনি দেখবেন কতটুকু কী করা যায়।

ট্রাইব্যুনাল-২–এর এজলাসকক্ষের এসি (শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র) রোববার (৩ মে) নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। এ সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার এক পর্যায়ে এসি ঠিক হয়। সোমবারও বিচারকাজ চলার সময় ট্রাইব্যুনাল-২-এর এসি নষ্ট হয়ে যায়।

এফএইচ/এসএনআর