Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শরীরে ট্যাটু আঁকা থাকলে নামাজ হবে কি?

প্রশ্ন: ট্যাটু আঁকার ব্যাপারে ইসলাম কী বলে? শরীরে ট্যাটু আঁকা থাকলে কি নামাজ হবে? উত্তর: শরীরে ট্যাটু বা উল্কি আঁকা ইসলামে হারাম। রাসুল (সা.) শরীরে...
Homeহরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

ফ্রান্সের রণতরী চার্লস দ্য গল সুয়েজ খালের দক্ষিণে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায়, পারমাণবিক শক্তিচালিত চার্লস দ্য গল রণতরী হরমুজ প্রণালির দিকে যাচ্ছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল বাণিজ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের দাবি, এই মিশন পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং যুদ্ধ শেষ হওয়ার পরই মোতায়েন করা হবে।

ম্যাক্রোঁ এক্সে দেওয়া বার্তায় বলেন, এই উদ্যোগ জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এটি যুদ্ধরত পক্ষগুলোর বাইরে একটি পৃথক উদ্যোগ।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন ম্যাক্রোঁ। পরে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন।

ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা জানান, প্রস্তাব অনুযায়ী ইরানকে প্রণালিতে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে এবং এর বিনিময়ে তেহরান পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মত হবে। একইভাবে যুক্তরাষ্ট্রও হরমুজে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে ইরানের কাছ থেকে আলোচনার প্রতিশ্রুতি পাবে।

এদিকে ট্রাম্প বুধবার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও সতর্ক করে বলেন, তেহরান মার্কিন প্রস্তাব না মানলে আবারও বোমা হামলা শুরু হতে পারে। তবে ইরান জানিয়েছে, তারা এখনো পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটির জবাব দেয়নি এবং নথিপত্র পর্যালোচনা চলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম