Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক 

টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য...
Homeহান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীর যাত্রীদের খুঁজতে বিশ্বজুড়ে তৎপরতা

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীর যাত্রীদের খুঁজতে বিশ্বজুড়ে তৎপরতা

একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যাত্রীদের খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে। ভাইরাস শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এমভি হোনডিয়াস নামের ওই জাহাজে ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন জার্মান নাগরিক এবং এক ডাচ দম্পতি রয়েছেন। এছাড়া আরও আটজন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, যাদের মধ্যে একজন সুইস নাগরিকও আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ালেও বিরল ক্ষেত্রে মানুষ থেকেও মানুষে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।

জাহাজটি ২৪ এপ্রিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে থামার পর যেসব যাত্রী নেমেছিলেন, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এসব যাত্রী অন্তত ১২টি দেশের নাগরিক।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েকজন যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে নেদারল্যান্ডসের বিমান সংস্থা কেএলএম জানিয়েছে, অসুস্থ ডাচ নারীকে ২৫ এপ্রিল জোহানেসবার্গে একটি বিমান থেকে নামানো হয়েছিল। পরে তিনি মারা যান।

ভাইরাসটির অ্যান্ডিয়ান ধরন শনাক্ত হয়েছে, যা খুব ঘনিষ্ঠ সংস্পর্শে বিরল ক্ষেত্রে মানুষে মানুষে ছড়াতে পারে।

বর্তমানে জাহাজটি কেপ ভার্দে উপকূল ছেড়ে স্পেনের টেনারিফ দ্বীপের দিকে যাচ্ছে। ইউরোপীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রোববার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

স্পেনে পৌঁছানোর পর সুস্থ যাত্রীদের নিজ নিজ দেশে পাঠানো হবে। আর স্প্যানিশ যাত্রীদের কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম