রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী লামিসা নামের একটি কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে এদিন সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭ এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
মিরপুরে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
‘বাবা বলে আর কখনো ডাকবে না’, ভেঙে পড়েছেন কায়সার হামিদ
এন এম নাসিরুদ্দিন বলেন, সাত বছর বয়সী লামিসা হত্যায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। এখন ঢাকা নিয়ে আসা হচ্ছে।
এর আগে আজ বুধবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।
কেআর/কেএসআর

