Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গে নির্বাচন: পর্দার নায়ক নায়িকারা ব্যালটে কেমন করলেন?

ভারতের পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে রীতিমতো যেন বইছে গেরুয়া ঝড়। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায়...
Home৮২ রানে অলআউট ব্রাদার্স, শুভ সূচনা বসুন্ধরা স্ট্রাইকার্সের

৮২ রানে অলআউট ব্রাদার্স, শুভ সূচনা বসুন্ধরা স্ট্রাইকার্সের

ব্রাদার্স ইউনিয়নের শুরুটা ভালো হলো না। আজ ৪ মে ইউল্যাব মাঠে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপের কাছে ৮২ রানে অলআউট হয়ে ৯ উইকেটের হারে এবারের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু হলো গোপীবাগের ব্রাদার্সের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোহাম্মদ রুবেল ও লিয়ন ইসলাম সমান ৩টি করে উইকেট দখল করে ব্রাদার্সকে এত কম রানে অলআউট করেন।

ব্রাদার্সের পক্ষে ওপেনার শাহরিয়ার কোমল (২৬) আর মিডল অর্ডারের ফয়সাল আহমেদ রায়হান (২১) শুধু দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন।

গাজী গ্রুপের ওপেনার মুনিম শাহরিয়ার ১১ রানে ফিরলেও নাইম আহমেদ (৪৯ বলে ৪৮) আর রুবেল মিয়া (২২ বলে ১৮*) দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রান যোগ করে দলকে জয় এনে দেন।

অন্যদিকে শুভ সূচনা করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আজ বিকেএসপি মাঠে গতবার চমক দেখানো গুলশান ক্লাবকে ২৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের বসুন্ধরা স্ট্রাইকার্স।

সোমবার উদ্বোধনী দিনে ৬ খেলার ৫টিতেই বৃষ্টি বাধা দিলেও বসুন্ধরা স্ট্রাইকার্স ও গুলশান ক্লাবের ম্যাচে বৃষ্টির কোনো উপদ্রব ছিল না। ৫০ ওভারের ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সের প্রতিষ্ঠিত ব্যাটাররা রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

ওপেনার সাইফ হাসান (১২৬ বলে ৯৬), ফজলে মাহমুদ রাব্বি (৭৯ বলে ৮২), অধিনায়ক নুরুল হাসান সোহান (৪১ বলে ৪৩) ও ইমরানউজ্জামান (৪৮ বলে ৩০)-এর ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ২৮০ রানের বড় পুঁজি পায় সোহানের দল।

আগেরবারের প্রতিষ্ঠিত পারফরমাররা দল ছেড়ে অন্য দলে চলে গেলেও লড়াকু প্রশিক্ষক খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে একঝাঁক আনকোরা তরুণ ও প্রথম বিভাগের ক্রিকেটার নিয়ে গড়া গুলশান ক্লাব বড় লক্ষ্য তাড়ায় সাহসী লড়াই করে।

৭ নম্বর ব্যাটার জুবায়ের হোসেন (৬৯ বলে ৪ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৭৩), শরিয়ার সাকিব (৬৪ বলে ৪৭) ও সাহাদত হোসেন সবুজ (৫৪ বলে ৩৯) সাহস নিয়ে লড়াই করে ম্যাচ প্রায় ক্লোজ করে ফেলেন।

শেষ পর্যন্ত বসুন্ধরার অফস্পিনার নাহিদ ইসলাম (৩৩ রানে ৩ উইকেট) গুলশানের তরুণদের থামিয়ে বসুন্ধরাকে জয় এনে দেন।

এআরবি/আইএইচএস/