Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গে নির্বাচন: পর্দার নায়ক নায়িকারা ব্যালটে কেমন করলেন?

ভারতের পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে রীতিমতো যেন বইছে গেরুয়া ঝড়। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায়...
Homeফাইনালে মেইডেন, নাহিদের আগে এমন কীর্তি আছে কেবল দুইজনের

ফাইনালে মেইডেন, নাহিদের আগে এমন কীর্তি আছে কেবল দুইজনের

টি-টোয়েন্টিতে মেইডেন ওভার যেনতেন বিষয় নয়। বিশেষ করে যদি তা হয় ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো ফাইনালে। তাহলে তো তা আরওবেশি কঠিন কাজ। তবে সেই কঠিন কাজটাই পানির মতো সহজ করে দেখালেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।

গতকাল রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার (পিএসএল) লিগের ফাইনালে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই পারফরম্যান্স বড় ভূমিকা রাখে পেশোয়ার জালমিকে নয় বছর পর পিএসএলের চ্যাম্পিয়ন হতে। লিগটির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ফাইনালে মেইডেন ওভার দিয়েছেন নাহিদ।

ইনিংসের ১৪তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে আউট করেন হুনাইন শাহকে। সেই ওভারে কোনো রান দেননি নাহিদ। আর নিজের দ্বিতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন গোল্ডেন ডাকে।

এর আগে, খুশদিল শাহ ও ইমরান খান ফাইনালে এই মেইডেন ওভারের কীর্তি গড়েন। প্রথমটি গড়েন ইমরান খান ২০২১ আসরে। মুলতান সুলতানসের হয়ে ফাইনালে ৪ ওভারে ১ মেইডেন ও ২৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ফাইনালে ৪৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় ইমরানের দল মুলতান।

২০২৪ আসরেও ফাইনাল খেলে মুলতান সুলতানস। তবে এবার আর চ্যাম্পিয়ন হতে পারেনি। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ২ উইকেটে হেরে শিরোপাবঞ্চিত হয় মুলতান। ৪ ওভার হাত ঘুরিয়ে খুশদিল শাহ মুলতানের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন। যার একটি ছিল মেইডেন। পিএসএলের ফাইনালের ইতিহাসে সেটি ছিল দ্বিতীয়বারের মতো কোনো মেইডেন।

আইএন