Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আসামে বিজেপির হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত

টানা তৃতীয়বারের মতো আসামে বিধানসভা নির্বাচনে জয়ী হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের ১২৬ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন। জয় ও এগিয়ে...
Homeদ্বিতীয় মেয়াদে বিইউপির উপাচার্য হলেন মাহবুব-উল-আলম

দ্বিতীয় মেয়াদে বিইউপির উপাচার্য হলেন মাহবুব-উল-আলম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে পরবর্তী তিন বছরের দ্বিতীয় মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯-এর ১১ (১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এ নিয়োগ ৫ এপ্রিল ২০২৫ তারিখ হতে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে মোট তিন বছর। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও জানানো হয়েছে।

এএএইচ/ইএ