Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঢাবি গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান...
Homeঈদে ‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে ক্যাশব্যাক

ঈদে ‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে ক্যাশব্যাক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের যে কোনো দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘রিয়া’র মাধ্যমে পাঠানো রেমিট্যান্স বিকাশে গ্রহণ করলেই মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকারি ২.৫ শতাংশ প্রণোদনা বাদে ন্যূনতম ২০ হাজার টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রবাসীর স্বজনরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। অফার চলাকালীন একবারই এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ এই যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ মে এবং চলবে ২৫ মে পর্যন্ত।

রিয়া মানি ট্রান্সফার ও এর অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, পর্তুগাল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়াসহ বিশ্বের যে কোনো দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিট্যান্স পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।

রিয়া মানি ট্রান্সফার থেকে বৈধপথে পাঠানো রেমিট্যান্সের ওপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা প্রবাসীর স্বজনরা। পাশাপাশি, রিয়া মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠিয়ে দেওয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেটে। এসব সুবিধার কারণে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে বিকাশে রেমিট্যান্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তার স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।

এদিকে, রেমিট্যান্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।

এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশের মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, ব্যাংকে সেভিংস খোলা, যাত্রার টিকিট-টোল, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারছেন ঘরে বসেই।

ইএ