রংপুরের পীরগাছা থানার ১ নম্বর কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান (অপসারিত) নুর আলমকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোরে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানাধীন নিজ বাড়ি তাকে গ্রেফতার করা হয়।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হবে।
তিনি আরও জানান, নুর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা চলমান রয়েছে। তাকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।
জিতু কবীর/এএইচ/এএসএম

