Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঢাবি গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান...
Homeএসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা

এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের অনেকেই নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করছেন না। এতে মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পরিস্থিতিতে পরীক্ষকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ইটিআইএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, নিয়োগপ্রাপ্ত অনেক পরীক্ষক নির্ধারিত তারিখে বোর্ড থেকে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। ফলে মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হতে পারে, যা পরীক্ষার সামগ্রিক ফলাফল প্রকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে অবশ্যই উত্তরপত্র গ্রহণ করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে উত্তরপত্র গ্রহণে ব্যর্থ হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পরীক্ষকদের উত্তরপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এএএইচ/এসএইচএস