Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আইসিসিবিতে চলছে ফুড এগ্রো মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো- ২০২৬। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায়...
Homeএআইইউবিতে পদার্থবিজ্ঞান দিবস উদযাপন

এআইইউবিতে পদার্থবিজ্ঞান দিবস উদযাপন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ‘পদার্থবিজ্ঞান দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এফএসটি) ন্যাচারাল সায়েন্স বিভাগ (পদার্থবিজ্ঞান) এবং এআইইউবি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত ডিন ড. মশিউর রহমান।

আয়োজক কমিটির কনভেনর হিসেবে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন ফারজানা সাবিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট গবেষক, প্রফেসর. ড. মো. খন্দকার সিদ্দিকী রাব্বানী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত সেমিনারে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নুসরাত জাহান তার গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন।

বিভাগের প্রধান ড. হুমায়রা ফেরদৌস তার বক্তব্যে বিভাগের গবেষণা এবং অন্যান্য কার্যক্রম তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শনী। এছাড়া কুইজ প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমআইএইচএস/