Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজাতিসংঘের সতর্ক বার্তা: ‘ডিজিটাল মহামারি’ ঝুঁকিতে বিশ্ব

জাতিসংঘের সতর্ক বার্তা: ‘ডিজিটাল মহামারি’ ঝুঁকিতে বিশ্ব

বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে ‘ডিজিটাল মহামারি’ তৈরি হতে পারে। তাই বিশ্বের সব দেশের প্রতি ডিজিটাল অবকাঠামোর ‘স্থিতিশীলতা’ জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার এক যৌথ প্রতিবেদনে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

জাতিসংঘের এই যৌথ প্রতিবেদনে স্থল, সমুদ্র ও মহাকাশ-সব ক্ষেত্রেই ডিজিটাল সিস্টেমের দুর্বলতা তুলে ধরা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি বড় ঝুঁকি হলো-

১) শক্তিশালী সৌরঝড়ের ফলে স্যাটেলাইট বিকল হয়ে যোগাযোগ, নেভিগেশন ও বিদ্যুৎ গ্রিডে দীর্ঘমেয়াদি বিপর্যয়

২) চরম তাপমাত্রায় ডাটা সেন্টার অচল হয়ে মোবাইল সেবা, স্বাস্থ্যব্যবস্থা ও আর্থিক লেনদেনে বিঘ্ন

৩) ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে সপ্তাহজুড়ে পুরো দেশে অফলাইন অবস্থার সৃষ্টি

প্রতিবেদন আরও বলছে, আধুনিক সমাজ ডিজিটাল ব্যবস্থার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে বিকল্প (অফলাইন) ব্যবস্থার অভাব বড় ঝুঁকি তৈরি করছে।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনের মহাসচিব ডোরেন বোগদান মার্টিন বলেন, প্রযুক্তির সঙ্গে স্থিতিশীলতা গড়ে তুলতে হবে।

এছাড়া ইউএন ডিজাস্টার রিডাকশন–এর প্রধান কামাল কিশোর সতর্ক করে বলেন, ডিজিটাল নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বহুগুণ বাড়ছে এবং এটি সীমান্ত ছাড়িয়ে বড় বিপর্যয়ে রূপ নিতে পারে।

এছাড়াও স্বাস্থ্য, অর্থনীতি ও জরুরি সেবার মতো গুরুত্বপূর্ণ খাত রক্ষায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সূত্র:সিজিটিএন

কেএম