Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্বামীর বাসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু

কুমিল্লায় জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। মঙ্গলবার...
Homeপাকিস্তানকে হোয়াইটওয়াশ করা অতীত, এই সিরিজে নতুন ইতিহাস চাই

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা অতীত, এই সিরিজে নতুন ইতিহাস চাই

দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্স।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে পেছনে ফেলেই সামনে তাকাতে চান সিমন্স। তার ভাষায়, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’

দলের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন কোচ। তিনি বলেন, ‘নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বুঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কী কাজ।’

এদিকে দেশের হয়ে শততম টেস্ট পেরিয়ে ১০১তম ম্যাচ খেলতে যাওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও বিশেষভাবে মূল্যায়ন করেছেন সিমন্স। তিনি বলেন, ‘মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি। তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক, ৫০তম হোক বা ১০০তম- সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। সে তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে।’

সাদা বল থেকে লাল বলে মানিয়ে নেওয়ার প্রসঙ্গেও আত্মবিশ্বাসী এই কোচ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে।’

এসকেডি/এমএমআর