Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeআমাদের পলিসি অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল: তথ্যমন্ত্রী 

আমাদের পলিসি অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের পলিসি হচ্ছে অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।

বুধবার (৬ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্যমন্ত্রীর সামনে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গণমাধ্যমে পেশাদারত্ব নিশ্চিত করা গেলেই গণমাধ্যমের অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

তিনি এক্ষেত্রে সব পক্ষের মধ্যে ঐকমত্যের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকার এক্ষেত্রে ‘ফেসিলিটেটরের’ ভূমিকা পালন করবে।

এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেন, ট্রাস্টি সদস্য রেজওয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।

এমএএস/বিএ