Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Kendall Myers, American Spy for Cuba, Dies at 88

While working for the State Department, he delivered top secret information to his Cuban handlers for 30 years. He was convicted and sentenced to...
Homeপ্রথমবারের মতো ই-স্পোর্টস নেশনস কাপে খেলবে বাংলাদেশ

প্রথমবারের মতো ই-স্পোর্টস নেশনস কাপে খেলবে বাংলাদেশ

নভেম্বরে সৌদি আরবে বসবে ‘ই-স্পোর্টসের বিশ্বকাপ’খ্যাত ই-স্পোর্টস নেশনস কাপের আসর। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল।

বুধবার রাজধানীর তোপখানা রোডের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনেসর সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ মুনিরুল ইসলাম।

মুনিরুল ইসলাম বলেন, ‘ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ই-স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করবে। যেখানে মোট প্রাইজপুল ২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।’

বাংলাদেশসহ ১৫০টি দেশ অংশ নেবে এবারের আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ জন গেমার। টিম বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে দলের ম্যানেজার আগা রাফসান জানান, ‘বাছাইপর্বে বাংলাদেশকে প্রথম এশিয়ার দেশ গুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩ এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। মূলত সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।’

এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দলটি গঠিত হয়েছে।

ইভেন্টের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে জানান। তারা বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতীয় দলের জন্য গেমার বাছাই করা হয়েছে। বেশ জোরেসোরে চলছে দলের প্রস্তুতি। যেহেতু মূল আসর শুরু হতে এখনো দুই মাস বাকি, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলে বিশ্বাস তাদের।

এ সময় তারা আরও জানান, গেমপ্লে কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও চলছে সমানতালে।

আরআই/এমএমআর