Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আইসিসিবিতে চলছে ফুড এগ্রো মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো- ২০২৬। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায়...
Homeকেশবপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ২৬ রোগী ভর্তি

কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ২৬ রোগী ভর্তি

যশোরের কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বুধবার (৬ মে) একদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ১১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট হওয়ায় অধিকাংশ রোগীদেরে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ জানান, হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ জন। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ১১১ জন ভর্তি হন। রোগীর সংখ্যা আরও বৃদ্ধি হলে হাসপাতালে স্যালাইন সংকট হওয়ার আশঙ্কা রয়েছে।

মিলন রহমান/এনএইচআর/এমএস