Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বুদ্ধ পূর্ণিমায় পাহাড়পুর বৌদ্ধ বিহারে রাতের স্মৃতি

বুদ্ধ পূর্ণিমার জ্যোৎস্নায় পাহাড়পুর বৌদ্ধ বিহারে দাঁড়িয়ে হারানো ইতিহাস, জ্ঞানসভ্যতা ও আত্মঅনুসন্ধানের গভীর অলৌকিক রাতের স্মৃতি জমা হলো আজ। আজকের রাতটি কেবল একটি রাত...
Homeসিটিটিসির অভিযানে চাঁদাবাজ ও মাদক কারবারিসহ গ্রেফতার ৩

সিটিটিসির অভিযানে চাঁদাবাজ ও মাদক কারবারিসহ গ্রেফতার ৩

রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ ও মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) ও মো. হাসান (৩১)।

সিটিটিসির বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের তিন নাম্বার গেট ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর