Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শরীরে ট্যাটু আঁকা থাকলে নামাজ হবে কি?

প্রশ্ন: ট্যাটু আঁকার ব্যাপারে ইসলাম কী বলে? শরীরে ট্যাটু আঁকা থাকলে কি নামাজ হবে? উত্তর: শরীরে ট্যাটু বা উল্কি আঁকা ইসলামে হারাম। রাসুল (সা.) শরীরে...
Homeবাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার দপ্তরে বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন
৭ দিনেই মিলছে বিডার রয়্যালটি পেমেন্ট অনুমোদন
২০২৭ সালেই বিদ্যুৎ মিলবে রূপসাকেন্দ্রে, প্রতি ইউনিটে খরচ ৫ টাকা

মন্ত্রী উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ব্যবসা সহজীকরণ’ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবাদান প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

এনএইচ/একিউএফ