Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Home৫ মামলায় চিন্ময়ের জামিনের বিষয়ে রায় ১০ মে

৫ মামলায় চিন্ময়ের জামিনের বিষয়ে রায় ১০ মে

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আগামী ১০ মে রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয় গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানিতে চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে চিন্ময়ের জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। 

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর  চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এসময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এফএইচ/ইএ