Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্টাইলের জন্য হেয়ার কালার করে স্ক্যাল্পের ক্ষতি করছেন না তো

ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন নিয়মিত হেয়ার কালার ব্যবহার করছেন। কারো চুলে লাল, কারো নীল, আবার কেউ সোনালি বা রুপালি রঙে নিজেকে সাজিয়ে...
Homeমালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশি ১০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশি ১০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এপিএমএম) কেলান্তান শাখা কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বুধবার (৬ মে) রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন কেলান্তান এপিএমএম পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ। তিনি জানান, গোপন রুট ব্যবহার করে মানবপাচার কার্যক্রম পরিচালনার বিষয়ে গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কামাল মোহামাদ বলেন, ‘অপস নাগা, অপস দামাই, অপস পেলান্তান মেরাহ এবং অপস তিরিস’ নামে পরিচালিত যৌথ অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলকারী একটি নৌকা শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, রাত ১টা ১৫ মিনিটের দিকে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা অনুসরণ করে এবং পরে নদীর তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করতে সক্ষম হয়।

তবে, তাদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এএমএ