Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯...
Homeদাদার স্বপ্ন পূরণে ১১ বছর বয়সেই কোরআনের হাফেজ রাইয়ান

দাদার স্বপ্ন পূরণে ১১ বছর বয়সেই কোরআনের হাফেজ রাইয়ান

মাত্র ১১ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ছোট্ট শিশু আবদুল্লাহ আল রাইয়ান। চলতি মাসের শুরুর দিকেই হিফজ সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করে সে।

আবদুল্লাহ আল রাইয়ান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মাতাব্বর হাট এলাকার মো. মোবারক হোসেন ও সাহিদা আক্তার রুনা দম্পতি প্রথম সন্তান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষ্মীপুর শাখার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়- রাইয়ানের দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ইছমাইল মাস্টারের স্বপ্ন পূরণে হাফেজ হওয়ার সংকল্প করে সে এবং সবার দোয়ায় পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করে।

আবদুল্লাহ আল রাইয়ানের বাবা মোবারক হোসেন জানান, আমার বাবা ইছমাইল মাস্টারের ইচ্ছে ছিল তার নাতি যেন পবিত্র কোরআনে হাফেজ হন। বাবা বেঁচে নেই, কিন্তু আমার ছেলে পবিত্র কোরাআনের হাফেজ হয়েছে। এজন্য, মহান আল্লাহ তা’আলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি রাইয়ানের শিক্ষকদের ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমে রাইয়ান পবিত্র কোরআন মুখস্ত করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে যেন সে একজন প্রকৃত আলেম হতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাই।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা লক্ষ্মীপুর শাখার শিক্ষক ওয়ালী উল্লাহ জানান, আবদুল্লাহ আল রাইয়ান একজন ভালো ছাত্র। পবিত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে। তার আমল-আখলাক ভালো। ভবিষ্যতে সে একজন দ্বীনদার কামেল ব্যাক্তি হিসেবে তৈরি হবে এমনটাই অমাদের প্রত্যাশা। রাইয়ানের জন্য অনেক অনেক দোয়া।

এসইউজে/এএমএ