Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিএনপি সরকারি অফিসগুলোকে দলীয় অফিসে পরিণত করেছে: আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, মানুষের অধিকার পূরণ না করে বিএনপি সরকারি কার্যালয়েগুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। অথচ জুলাইয়ের আকাঙ্ক্ষা...
Homeমাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪-এ ৪ পেলেন রাকসু ভিপি

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪-এ ৪ পেলেন রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের ফলাফলে সিজিপিএ ৪-এ ৪ পেয়েছেন। এর আগের সেমিস্টারের ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা। সেবার পেয়েছিলেন সিজিপিএ ৩.৯২।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথম সেমিস্টারে ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন। অনার্সে তার ফলাফল ছিল ৩.৭৬।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘প্রথমেই আল্লাহর শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাকাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন।

দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন তৎকালীন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

মনির হোসেন মাহিন/এমএন/এমএস