বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ পৃথক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আরও পাঁচ মামলায় তার জামিনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। ফলে ১০ মামলায় তার জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।
রোববার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।
এ আগে, বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় গত বছরের নভেম্বরে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন আদালত। হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে তা স্থগিত করেন চেম্বার জজ আদালত।
পরে ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
আরও পড়ুন
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন
আইনজীবী আলিফ হত্যায় চিন্ময় দাসের জামিন হয়নি হাইকোর্টে
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজো বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এই ১০ মামলায় আজ আপিল বিভাগে শুনানি হয়।
এদিকে, আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে ৩০ এপ্রিল সেই দুই মামলায় জামিন দেন হাইকোর্ট। ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে।
গত ৯ মে ভোর রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এফএইচ/কেএসআর

