Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এক...
Home‘৩ সেকেন্ডে’ ৩০ ফুট গাছের মগডালে যুবক, নামানো হলো আজান দিয়ে

‘৩ সেকেন্ডে’ ৩০ ফুট গাছের মগডালে যুবক, নামানো হলো আজান দিয়ে

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে গাছের মগডালে উঠে চেঁচামেচি করছিলেন মিনহাজ উদ্দিন (২৬) নামের এক যুবক। তাকে কিছুতেই নামানো যাচ্ছিল না। প্রায় সাত ঘণ্টা পর আজান দিয়ে তাকে নিচে নামানো হয়।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জানে আলমের ছেলে।

‎স্থানীয় যুবক ইকবাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে ওই যুবক তার ঘরের পেছনে গাছের বিভিন্ন ডালপালা কাটেন। কিন্তু মাগরিবের পর থেকে হঠাৎ নিজে নিজে বকাবকি শুরু করেন। তিনি বলছিলেন, তোমাদের চারজনের সঙ্গে আমি পারবো না। গাছটি আমি কেটে ফেলবো। একপর্যায়ে দুপুরে যে স্থানে গাছ কাটছিলেন, দৌড়ে ওই গাছের নিচে চলে যান। কিন্তু আচার্যের বিষয় অদৃশ্য কারণে প্রায় তিন সেকেন্ডের মধ্যে ৩০ ফুট উঁচু গাছের মগডালে গিয়ে বসে পড়েন। তিনি চেঁচামেচি ও হিংস্র প্রাণীর মতো বিভিন্ন ধরনের শব্দ করছিলেন। তাকে নেমে আসতে অনুরোধ করা হলেও নামেননি।

একপর্যায়ে স্থানীয়রা যখন ‌‘আল্লাহু আকবার’ ধ্বনিতে আজান দিতে থাকেন, তখন ওই যুবক নিস্তব্ধ হয়ে যাযন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বেঁধে ওপর থেকে নামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

‎স্থানীয় আরেক যুবক মাঈনুল ইসলাম বাপ্পি বলেন, ‘তাদের (গাছে ওঠা যুবক) ঘরের পেছনে বেশ কয়েকবার তার মায়ের ওপরও অদৃশ্য ঘটনা ঘটে। এগুলা কী কারণে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

‎কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন বলেন, আমরা বিষয়টির খবর পেয়েছি। কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস