Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Mamdani Urges New York State to Block Western Union Deal

New York City’s mayor said a proposed acquisition of Intermex could make it costlier for immigrants to send money abroad.

Here’s the latest.

Homeশিশু গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৬

শিশু গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) নগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ নগরী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনারসংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মো. হাসান ওরফে রাজু (২৪)। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১২ বছর বয়সী রেশমি আক্তার। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে সৈয়দুল করিম (২৭) নামের এক আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করা হয়।
একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

পরে পৃথক অভিযানে ডবলমুরিং, রৌফাবাদ ব্রিজ ও কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আব্দুল মান্নান (৩৭), ইউনুচ মিয়া (২৪), আয়াতুল্লাহ আলী আদনান (২১), আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, আবার কেউ সহযোগিতা করেছেন।

সিএমপি সূত্র জানায়, গ্রেফতার সৈয়দুল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা ও মারামারিসহ ছয়টি এবং আজগর আলীর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

সিএমপির উত্তরের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত।

এমআরএএইচ/এমআরএম