Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Is Musk Running an Illegal Power Plant? The D.O.J. Says It Might Weigh In.

In a court filing, the administration signaled support for Elon Musk’s artificial intelligence company in a lawsuit challenging xAI’s generators at a huge Mississippi...
Home২০২৭ সালের এইচএসসি পরীক্ষা হতে পারে ৬ জুন

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা হতে পারে ৬ জুন

২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন শুরু হতে পারে। এ পরীক্ষা চলবে ১৮ জুলাই পর্যন্ত। তবে লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ জুলাই পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী- আগামী বছরের ৬ জুন এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। আর ১৩ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষার মধ্যদিয়ে এ পরীক্ষা শেষ হবে।

সময়সূচির প্রস্তাবে বোর্ডগুলো উল্লেখ করেছে যে, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২৭ সালের ছুটির তালিকা এখনো প্রকাশ না হওয়ায় সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

প্রস্তাবিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/এমআইএইচএস